মোল্লা কাওসারকে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১২:৪৩ এএম

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ

 বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিষয়ে সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে জানিয়ে দিয়েছি।’

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এদিকে বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত