উন্নয়ন অস্বীকারকারী দেশ ও জনগণের শত্রু : ইনু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০২:৫৯ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশ আজ উন্নয়নমুখী। যারা এটা স্বীকার করবেন না, তারা দেশ ও জনগণের শত্রু। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে চায়না এডুকেশন এক্সপো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখন অনেক দূর এগিয়েছে। এ জন্য সরকার তাদের পৃষ্ঠপোষকতাও দিচ্ছে। বাংলাদেশের মেধাবী ছাত্ররা এখন বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে উন্নত দেশ গঠনে এই প্রজন্ম অনেক বড় ভূমিকা রাখবে।

চীনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুদিনের এই এক্সপো শেষ হবে আজ। আয়োজক প্রতিষ্ঠান সানজেন ইন্টারন্যাশনালের কর্ণধার মনিরুল হক বলেন, এবার ষষ্ঠ এক্সপোতে চীনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন ও বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত