র্যাবের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাকেশ বিশ^াস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে আকবর শাহ থানার লতিফপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকেশ উত্তর কাট্টলী এলাকার মহাজন বাড়ির মদন বিশ্বাসের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহ্মুদুল হাসান মামুন জানান, এক ভুক্তভোগী রাকেশ বিশ্বাসের বিরুদ্ধে র্যাবে পরিচ্ছন্নতাকর্মী ও বাগানের মালি পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাকেশ তার ও অন্য দুই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।
