বাগদাদির দেহও সমুদ্রে ফেলেছে আমেরিকা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১১:৪১ এএম

ওসামা বিন লাদেনের মতো আইএস প্রধান আবু বকর বাগদাদির লাশ সাগরে ফেলে দিয়েছে মার্কিন সেনারা।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে লাশ সমুদ্রে দাফন করা হয়েছে। তবে ঠিক কোথায় বা কখন ফেলা হয়েছে সে সম্পর্কে কোনও বিবরণ দেওয়া হয়নি।

এর আগে ২০১১ সালেও এভাবে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে মৃত আল-কায়েদা নেতা লাদেনের দেহও সমুদ্রে সমাধিস্থ করা হয়।

আল বাগদাদির বিষয়ে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেন, ‘তার দেহাবশেষ সমুদ্রে ফেলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ সামরিক পদ্ধতির ভিত্তিতে এবং সশস্ত্র সংঘাতের আইন অনুসারে এই শেষকৃত্য করা হয়েছে।’

বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসের প্রতিষ্ঠাতা ও প্রধান আল বাগদাদি, যাকে অনেক ধরেই খুঁজছিল আমেরিকা।

শনিবার রাতে সিরিয়ার ইদলিবে মার্কিন অভিযানে বদ্ধ সুড়ঙ্গের মধ্যে আত্মঘাতী হয়ে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দেন আইএস নেতা।

সোমবার ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, বাগদাদি কীভাবে এত বছর ধরে পালিয়ে বেড়িয়েছেন, সেই বিষয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ তথ্য দেয় তারই এক শীর্ষ সহযোগী ইসমায়েল ইথাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত