জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কাল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০২:২৯ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল ৫ নভেম্বর প্রকাশ করা হবে। বিকেল ৪টা থেকে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকার ফল এসএমএস nuathnroll no  টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করে পাওয়া যাবে। একই দিন রাত ৯টা থেকে ওয়েবসাইটে www. nu. ac. bd/admissions) ফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সূত্র জানায়, স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না। এ ছাড়া প্রথম রিলিজ সিøপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১১ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত