ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪-এর ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার?’ সুবিধায় রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন গাজীপুরের রিজুয়ানা আক্তার। এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনবেন রিজুয়ানা। গাজীপুরের টঙ্গীবাজারে সম্পªতি রিজুয়ানার হাতে ১০ লাখ টাকা তুলে দেন নায়ক মামনুন হাসান ইমন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন সরকার, টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন, ওয়ালটনের পরিবেশক শোরুম শাহাজাদা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী শাহাজাদা আলম সরকার, উত্তরা জোনের এরিয়া ম্যানেজার মওদুyদ পারভেজ মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি
×
