সাড়ে চার কেজি চাল বিক্রি করে ১ কেজি পেঁয়াজ

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

নোয়াখালীতে সাড়ে চার কেজি চাল বিক্রি করে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে কৃষকদের। জেলায় সরকারি নির্দেশ অমান্য করে ১৩০-১৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

গতকাল শনিবার নোয়াখালীর পাইকারি বাজার চৌমুহনী ঘুরে দেখা গেছে বড় বড় গুদামভর্তি পেঁয়াজ। কিন্তু খুচরা বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে কৃষকের উৎপাদিত মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

শুল্লকিয়া চরের কৃষক আবুল মাঝি জানান, ৩০ টাকা করে সাড়ে চার কেজি চাল বিক্রি করে ১৩০ টাকা দিয়ে ১ কেজি পেঁয়াজ কিনতে হয়েছে। তা ছাড়া ১২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, ৯০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত