শ্যামনগর আশাশুনির শঙ্কা বেড়িবাঁধগুলো

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার নদী ও বেড়িবাঁধগুলোর অবস্থা আশঙ্কাজনক থাকায় ক্ষতির শঙ্কায় আছেন দুই উপজেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আশাশুনি উপজেলার আনুলিয়া, প্রতাপনগর ও শ্রীউলা, সদর, খাজরার বাঁধের অবস্থা আরও সংকটাপন্ন বলে জানিয়েছেন আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, সিডর-আইলাসহ সব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে–গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজাননগর। এবার এই এলাকার বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। জেলায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বলেন, বেড়িবাঁধগুলোর অবস্থা আশঙ্কাজনক, দুর্ঘটনা ঘটে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত