বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

আশুলিয়ার বেলমা এলকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিকরা জানান, এর আগে কারখানার প্রায় ৭০০ শ্রমিক অক্টোবর মাসের বেতনের দাবিতে আন্দোলন করেছেন। এরপর কর্র্তৃপক্ষ ১৪ নভেম্বর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। নির্ধারিত দিন বেতন-ভাতা পরিশোধ না করে শনিবার কারখানা কর্র্তৃপক্ষ ফের সময় নেয়।

কাটিং শ্রমিক হজরত আলী বলেন, ‘বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোরাবেন। বেতন-ভাতা না পেয়ে অনেক সমস্যায় আছি। খেয়ে না খেয়ে দিন কাটছে।’

কারখানার চেয়ারম্যান সানোয়র হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা ছিল। ব্যাংকের জটিলতার কারণে টাকা তোলা সম্ভব হয়নি। আগামীকাল (সোমবার) শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত