সাত কলেজের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার বিজ্ঞান অনুষদের সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৯৪ জন।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস্‌ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ওয়েস্ট এন্ড হাই স্কুল–এ ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। ২৯ নভেম্বর খ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেজান মাহমুদ নামে এক পরীক্ষার্থী জানান, নোয়াখালী থেকে পরীক্ষা দিতে এসেছেন। রাস্তায় জ্যাম; তাই খুব সকালে বের হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত