ইসলামবাগে আটক তিন নারী কারাগারে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ চুনওয়ালাঘাট এলাকা থেকে বৃহস্পতিবার তিন নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে চকবাজার থানা পুলিশ। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তারা জনৈক মারফত আলীর ছত্রছায়ায় থেকে সেখানে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করত বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশের হাতে আটক হওয়ার পর মারফত আলীকে জাফর আহম্মেদ রানা নামে এক ব্যক্তি যুবলীগ নেতা পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন। মারফত স্থানীয় থানা পুলিশের সোর্স হিসেবেও কাজ করে।

চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমেনা খাতুন,  ফাতেমা বেগম ও রিয়া মনি নামে তিন নারী ইসলামবাগ চুনওয়ালাঘাটে কাজের বুয়ার ছদ্মবেশে থেকে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত