প্রাণ ফিরেছে রসুলবাগ শিশু পার্কের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৪০ এএম

দীর্ঘদিন হাট ও পরিত্যক্ত ময়লার স্তূপ হয়ে থাকা রাজধানী পুরান ঢাকার জরাজীর্ণ রসুলবাগ শিশু পার্কে প্রাণ ফিরেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সংস্কার করে পার্কটি শিশুদের ব্যবহার উপযোগী করা হয়েছে। পাশাপাশি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে চলছে অবকাঠামোগত নির্মাণকাজ।

সরেজমিন দেখা যায়, সারি সারি ফুলের বাগান, মাঠের অবকাঠামো নির্মাণ, বসার স্থানসহ বিশুদ্ধ পানির পাম্প বাসানো হচ্ছে। শিশুদের জন্য আধুনিক খেলার সরঞ্জাম, দোলনা, সিস্নপার, প্যাভিলিয়ন, সকাল-সন্ধ্যা হাঁটার জন্য ১৫০ মিটার ওয়াকওয়ে, বসার জন্য পাবলিক স্পেসসহ রিফ্রেসমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় প্রবীণ হাজি হাবিব উদ্দিন বলেন, ‘একসময় এটাকে কালিয়ারা গোরস্থান নামে সবাই চিনত। সিটি করপোরেশনের হস্তক্ষেপে নান্দনিকতার ছোঁয়া লেগেছে। এখান প্রাতর্ভ্রমণসহ শিশুরা খেলার সুযোগ পাবে।’ জানতে চাইলে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘পার্কটি আধুনিকায়ন করা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা মাঠের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ পাম্প, জিম সেন্টার, লাইব্রেরি ও একটি ক্যান্টিনের ব্যবস্থা করেছি। যেখানে সবার সমান সুযোগ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত