শাহ আমানত বিমানবন্দরে ৮ কেজি সোনা উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৪১ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে  ৮ কেজি ১৭০ গ্রাম সোনা ও ৭ হাজার ১৮৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস।

কাস্টমস সূত্র জানায়, গতকাল সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৭ হাজার ১৮৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ছাড়া দুপুরে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের টয়লেটে পলিথিন মোড়ানো অবস্থায় পাওয়া যায় ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের সোনার বার।

বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত কাস্টম হাউজের উপকমিশনার রিয়াদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট ও সোনা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত