ভুয়া জন্ম নিবন্ধন করতে আসা ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পিএম

ফেনীতে ভুয়া জন্ম নিবন্ধন করতে আসা এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় ইউপি কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ থেকে কার্তিক আচার্য (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ইউপি কর্তৃপক্ষ জানিয়েছে, কার্তিক ভারতের ত্রিপুরার সাবরুং জেলার শান্তিপল্লী মনুভংকুল এলাকার মিতলাল আচার্যের ছেলে।

মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ মোহাম্মদ বাদশা দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবার সকালে জন্ম নিবন্ধন সনদের আবেদন করতে ইউপি কার্যালয়ে আসেন কার্তিক। পরে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমার কক্ষে এনে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।’

ছাগলনাইয়া থানার ওসি মো. মেসবাহ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, আটক যুবকের বিরম্নদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত