৫ সোনার দোকানে ডাকাতি

কালীগঞ্জে ফাঁড়ির ১৪ পুলিশ প্রত্যাহার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ পিএম

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ ফাঁড়ির মাত্র ২০০ গজ দূরে উলুখোলা বাজারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গতকাল বুধবার ফাঁড়ির ইনচার্জসহ ১৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যদের গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার করা পুলিশ সদস্যদের মধ্যে ফাঁড়ির ইনচার্জ (এসআই) দুজন এএসআই, একজন হাবিলদার ও ১০ জন কনস্টেবল আছেন।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির অদূরে বাজার এলাকায় পুলিশ পরিচয়ে পাঁচটি সোনার দোকানসহ মোট সাত দোকানে ডাকাতি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত