খাওয়ার লাইগা অনুপ্রবেশকারীরা দলে আসে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘তাদের দলে ঢোকানো যাবে না। আর যেসব অনুপ্রবেশকারী দলের ভেতরে রয়েছে, তাদের ঝেটিয়ে বিদায় করতে হবে।’
গতকাল বুধবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আস্থার সংগঠন আ.লীগ। যারা বেশি লাফায় তারা বেশি দিন টিকতে পারে না। এই আওয়ামী লীগকে বহুবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল। সেখানে কাউন্সিলর ও ডেলিগেটরদের সরাসরি ভোটের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা আ.লীগের কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
