সাভারে গণপূর্তমন্ত্রী

কারাদণ্ডপ্রাপ্তকে মুক্ত করে দেওয়া আইনের পরিপন্থী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৮ এএম

কারাদণ্ডপ্রাপ্তকে মুক্ত করে দেওয়া আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘দুর্নীতির দায় থেকে সরকার খালেদা জিয়াকে মুক্ত করে দেবে–এ কথা ভাবা যেমন আহাম্মকি, তেমনি আইনেরও পরিপন্থী। তিনি দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। ফলে কোনোভাবেই কোনো দুর্নীতিবাজ বা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সরকারের সাহায্য করার প্রশ্নই ওঠে না।’

গতকাল শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন দেওয়ার ব্যাপারে উপযুক্ত কারণ না পাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা সম্মতিক্রমে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।’

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনকালে এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো, উপবিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত