সড়ক দুর্ঘটনায় তছনছ পরিবার

দুই মেয়েসহ প্রাণ গেল কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৪২ এএম

বেড়ানোর আনন্দ সড়কে হয়ে গেল শোক। একটি পরিবার হয়ে গেল তছনছ। দুই মেয়েসহ প্রাণ গেছে বাবার, ছেলেসহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মা। পরিবার নিয়ে বান্দরবান ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু। গতকাল রবিবার সকালে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এলোমেলো হয়ে যায় সবকিছু। সকাল ৮টার দিকে ফৌজদারহাট-বন্দর বাইপাস সংযোগ সড়ক এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হারান বাবা সাইফুজ্জ

মিন্টু (৪৫), দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)। স্ত্রী কণিকা আক্তার (৩৫) ও শিশু ছেলে মন্টিকে (১০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যাংক কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী প্রাইভেটকারটি। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ও ফৌজদারহাট পুলিশ হতাহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ অফিসের কর্মকর্তা সাহেদুর রহমান জানান, বন্দর অভিমুখে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি ঢাকামুখী দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেটকারে থাকা দুই বোন ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট খায়রুল ইসলাম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের দিকে ঘুরছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি প্রাইভেটকারের সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে একটি প্রাইভেটকারে থাকা দুই বোন ঘটনাস্থলেই মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাওছার উদ্দিন বলেন, আহত অবস্থায় সাইফুজ্জামান, তার স্ত্রী ও ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাইফুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত : ঝিনাইদহে ট্রাকচাপায় প্রভাত শর্মা (২৮) নামে এক পএক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রভাত শর্মা সদর থানার কাঞ্চনপুর গ্রামের তপন শর্মার ছেলে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা নিহত হয়, আহত হয় জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নাটোরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত : নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে সিংড়া-বিলদহর সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ পাঁচলাড়ুয়া গ্রামের হোসেন সাঐল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, বাহাদুরপুর শ^শুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষক। পথে রামপুর এলাকায় ওভারটেক করার সময় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত