আ.লীগের নতুন উপদেষ্টা রহমত উল্লাহ হাসনাত ও চুপ্পু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৩:২৪ এএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরও তিন নেতা। তারা হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংসদ এ কে এম রহমত উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত এবং ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)। গতকাল মঙ্গলবার রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে আরও তিনজনকে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, উপদেষ্টা পরিষদ হচ্ছে দলের চিন্তাকোষ বা ‘থিংক ট্যাংক’। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে দলকে পরামর্শ ও দিকনির্দেশনা দেবে এই উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৫১ জন।

গত ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ২২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ৪০ জনের নাম ঘোষণা করা হয়। নতুন তিনজন নিয়ে এখন উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়াল ৪৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত