১৩৬ সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় ৭৭০ কোটি টাকা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১০:৫৪ পিএম

চট্টগ্রাম, পটুয়াখালী ও পিরোজপুরে ১৩৬টি সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় হবে ৭৭০ কোটি টাকা। এ নিয়ে চারটি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  অর্থমন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে ৩৬টি, পিরোজপুরে ৫০টি ও চট্টগ্রামে ৫০ টি সাইক্লোন  শেল্টার তৈরি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত