গাইবান্ধার ‘জিনের বাদশা’ নোয়াখালী গিয়ে ধরা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:২২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ‘জিনের বাদশা’ সাইফুল ইসলাম সোহেল ওরফে ভুলু মিয়া নোয়াখালীর সুধারামে এসে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এ ব্যাপারে সুধারাম থানায় মামলা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে তাকে পাঠিয়েছে কারাগারে।

সুধারাম (সদর) থানার ওসি নবীর হোসেন জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মিরুপাড়ার নুরুল হক গাছু মিয়ার ছেলে সাইফুল ইসলাম সোহেল ওরফে ভুলু মিয়া ২০১০ সাল থেকে মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে চাটখিল থানার এক নারীকে ড্রামভর্তি সোনার লোভ দেখিয়ে কয়েক দফায় ৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে। গত শুক্রবার তাকে কৌশলে সুধারামে এনে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে কারাগারে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হবে।

সুধারাম থানার ওসি (তদন্ত) আবদুল বাতেন জানান, এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত