গভর্নরের সঙ্গে বৈঠক

বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রস্তাব ঢাকা চেম্বারের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:২৬ পিএম

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা কাটাতে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে এনে ঋণপ্রবাহ বাড়ানোর কথাও বলেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়ন, টাকার অবমূল্যায়ন না করতেও কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের সঙ্গে বৈঠকে ঢাকা চেম্বার এসব আহ্বান জানিয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, অর্থনীতিতে ৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও কাক্সিক্ষত মাত্রায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। উল্টো বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য ব্যাংকঋণের সুদের উচ্চ হার অন্যতম প্রধান কারণ। বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা কাটানোর জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, সরকার ১ এপ্রিল থেকে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে তার বাস্তবায়ন জোরদার করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এসএমই খাতকে দেশি শিল্পের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই টাকার অবমূল্যায়নের চেয়ে সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতগুলোতে নগদ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন তিনি।

গভর্নর ফজলে কবির  বলেন, সবার চেষ্টায় আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিটে ঋণ সুবিধা দেওয়া সম্ভব হবে। খেলাপি ঋণ বিষয়ে গভর্নর বলেন, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ঋণখেলাপি চিহ্নিতকরণে আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, তবে কোনো উদ্যোক্তা যদি বিদ্যুৎ, জ¦ালানি, গ্যাস সংযোগ অথবা ব্যাংকঋণ প্রভৃতি সেবা নির্ধারিত সময়ের মধ্যে না পেয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হন, সেটি বিশেষ বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু সত্যিকারের ঋণখেলাপি চিহ্নিতকরণে ব্যাংকগুলোর যতœবার হওয়া দরকার।বাংলাদেশের বন্ড মার্কেট সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং দেশে একটি সেকেন্ডারি বন্ড মার্কেট চালু একান্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত