সিলেটে অনুষ্ঠিতব্য তিনটি ওয়াজ মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীকে নিষিদ্ধ করেছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আলেম সমাজ, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান।
আগামী ২০ জানুয়ারি সিলেটে তিনটি ওয়াজ মাহফিলে মাওলানা আজহারীর প্রধান অতিথি থাকার কথা ছিল। কিন্তু তাকে নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে দেখা দিয়েছে উত্তেজনা। এই প্রেক্ষিতেই জরুরি বৈঠক ডাকেন জেলা প্রশাসক। ওই বৈঠকেই মাওলানা মিজানুর রহমান আজহারীকে সিলেট জেলায় যে কোনো মাহফিলে বক্তা হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।
