আজ স্কটল্যান্ডের সঙ্গে খেলা বাংলাদেশের

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০১:২৭ এএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। পচেফস্ট্রুমে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতে সি গ্রুপের শীর্ষে আছে আকবর আলির দল। তাই আজকের ম্যাচ জিতলে সুপার এইটে খেলা অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ। এই গ্রুপের অন্য দল পাকিস্তান। স্কটল্যান্ডকে ৭৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটে প্রথম ম্যাচ জিতেছিল তারা। তবে নেট রানরেটে এগিয়ে শীর্ষে বাংলাদেশ।

সেমিতে সিশেলস

বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সিশেলস। গতকাল তারা ২ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত মরিশাসের সঙ্গে ড্র করেছে। গ্রুপপর্বে কম গোল খাওয়ার সুবাদে মরিশাসকে পেছনে ফেলে শেষ চারে উঠেছে সিশেলস।

হারারে টেস্ট

হারারেতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ৩৫৮ রানে। স্বাগতিকরা খেলেছে ১৪৮ ওভার। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়া নেন ৫ উইকেট। জিম্বাবুয়ে প্রথম দিন ধীর ব্যাটিংয়ে করেছিল ২ উইকেটে ১৮৯ রান। গতকাল দ্বিতীয় দিনও বেশ দেখেশুনে খেলে তারা। দিন শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছে ১ উইকেটে ৪২ রান। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত