বইমেলায় শান্তনু চৌধুরীর ‘বড় মেজ ছোট’ ও ‘মোবাইল জার্নালিজম’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৪ পিএম

লেখক ও সাংবাদিক শান্তনু চৌধুরীর দুই বই ‘বড় মেজ ছোট’ ও ‘মোবাইল জার্নালিজম’ প্রকাশ হয়েছে এবারের একুশে গ্রন্থমেলায়।

বাংলাদেশি সাহিত্য জগতে সর্বাধিক পরিচিত তিন ভাই হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীবকে নিয়ে ‘বড় মেজ ও ছোট’ প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। এই বই নানা গল্পে শান্তনু চৌধুরী সাজিয়েছেন তিন কিংবদন্তিকে। পাওয়া যাবে অন্বেষার ৩৩ নম্বর প্যাভেলিয়নে। দাম ২৭০ টাকা।

উৎস প্রকাশন থেকে এসেছে ‘মোবাইল জার্নালিজম’। সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল জার্নালিজম। বলা চলে এখন সময় মোবাইল জার্নালিজমের। এই সময়ে একজন সাংবাদিককে প্রযুক্তিবান্ধব হতে হবে। এই বইয়ে চেষ্টা করা হয়েছে সেই সম্ভাবনার আদ্যোপান্ত বিবরণ তুলে ধরতে। পাওয়া যাবে ৩২ নম্বর প্যাভেলিয়নে। দাম ২২০ টাকা।

দুটি প্রকাশনা সংস্থার প্যাভেলিয়ন মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত