কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৭ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে সাজাসহ আর্থিক দ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করে অভিযুক্তদের জেলে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ গতকাল শুক্রবার সাজাপ্রাপ্তদের কিশোরগঞ্জ কারাগারে পাঠায়।
