৫০ হাজার কোটি টাকা চেয়ে মোদিকে চিঠি মমতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৫০ হাজার কোটি টাকার বেশি পাওনা দাবি করে একটি চিঠি লিখেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদিকে তিনি লিখেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রাপ্য টাকা পেলে রাজ্যে আরও উন্নয়ন করব।’

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে যান মোদি। রাজ্যের দাবিদাওয়া নিয়ে সেদিন রাজভবনে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন মমতা। মোদি তাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন।

মমতা চিঠিতে লিখেছেন, ২০১৯-’২০ অর্থবছরের বাজেটে উল্লিখিত কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্য ১১ হাজার ২১২ কোটি টাকা। কেন্দ্রীয় অনুদান বাবদ পাওনা ৩৬ হাজার কোটি টাকা। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যের তহবিলে ২৪০৬ কোটি টাকা আসার কথা। কেন্দ্রীয় অনুদান বাবদ পাওনা ৩৬ হাজার কোটি টাকা। জিএসটি ক্ষতিপূরণের অক্টোবর-নভেম্বরের পাওনা টাকা কেন্দ্র দিয়েছে ফেব্রুয়ারিতে। এই খাতেও মমতার রাজ্যের প্রাপ্য ২৪০০ কোটি টাকা।

অন্যদিকে কেন্দ্রীয় প্রাপ্য করের টাকা প্রতি মাসের প্রথম দিনের বদলে ২০ তারিখে পাওয়ায় কোষাগারের নগদে টান পড়ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত