গুজব ঠেকাতে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ কাদেরের

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৫৬ এএম

করোনা নিয়ে দেশের সংকটময় মুহূর্তে ‘একশ্রেণির মতলববাজ’ গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে এতে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার এক ভিডিওবার্তায় জনগণ যাতে অপপ্রচারে বিভ্রান্ত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সর্বদা সতর্ক পাহারায় থাকার নির্দেশও দেন তিনি। সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এই ভিডিওবার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, গুজব ঠেকাতে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ কাদেরের

আজ সংকটের কারণে সারা বিশ্ব এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জাতিসংঘের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এমন ভয়াবহ সংকট কখনো সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্য ক্রাইসিস ইজ ফর ফ্রম ওভার। কবে যে সংকটের শেষ হবে তা এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছেন না। এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সারা বিশ্ব এগিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। কেউ কোনো অবহেলা করছেন না।

নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, একটি বিষয় না বললেই নয়Ñ এই সংকট সন্ধিক্ষণেও একশ্রেণির মতলববাজ মহল গুজব সৃষ্টির মাধ্যমে চরিত্রহননÑ ফেইসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এই মতলববাজ মহলটি দেশের এই সংকটেও অসভ্য খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পার্টির নেতাকর্মীদের সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিতে হবে, যাতে জনগণ অপপ্রচারে বিভ্রান্ত না হয়। আমাদের নেতাকর্মীদের সর্বদা সতর্ক পাহারায় থাকতে হবে। ওবায়দুল কাদের বলেন, এই সংকট সন্ধিক্ষণে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ আজ কষ্ট পাচ্ছে। এদের জন্য একদিকে শেখ হাসিনার সরকার সাহায্য-সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে আমাদের পার্টির প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে সবাইকে যার যার দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। কাদের বলেন, সংকটে জনমতকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, মানুষ যাতে কষ্ট না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত