নারায়ণগঞ্জের মাসদাইরে মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে একটি ঘর। এ সময় ঘুমন্ত অবস্থায় ওই ঘরের দুই নারী দগ্ধ হয়েছেন। গত সোমবার মধ্যরাতে মাসদাইর নতুন বাজার এলাকায় রোজী আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিক রোজী আক্তার জানান, তার বাড়ির ভাড়াটিয়া আরজিনা আক্তার (২৮) ও ফরিদা বেগম (৩৩) গার্মেন্টসে কাজ করেন এবং এক ঘরেই থাকেন। রাতে কয়েল থেকে হঠাৎ তাদের ঘরে আগুন লাগে।
