ধান পেকে গেলেও করোনাভাইরাসের এ মহামারী পরিস্থিতিতে সারা দেশের মতো ঝালকাঠিতেও শ্রমিক সংকট থাকায় ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না সদর উপজেলার রণমতি গ্রামের কৃষক আবদুস ছত্তার। এ নিয়ে দুশ্চিন্তায়ও ছিলেন তিনি।
শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষক এমন খবর জানার পর গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার রণমতি গ্রামের কৃষক আবদুস ছত্তারের জমির বোরো ধান কেটে দিয়েছে কৃষক আবদুস ছত্তার বলেন, কোথাও ধান কাটার শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের ছেলেরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে দিয়ে গেছে।
