তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পর্ষদ সদস্যরা গত সোমবার অনুষ্ঠিত ৫০০তম সভায় তাকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। তিনি আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
৩৬ বছর বয়সী তানজিল চৌধুরী দেশে বাণিজ্যিক ব্যাংকের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। এর আগে তিনি প্রাইম ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। তিনি প্রাইম ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে বিএ (সম্মান) ডিগ্রিধারী তানজিল চৌধুরী লন্ডনের কিংস কলেজ থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি নিয়েছেন। বিজ্ঞপ্তি
