মেডিকেল সামগ্রীর মূল্য মনিটরিং জোরদার করছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওষুধ সামগ্রীসহ মেডিকেল ইকুইপমেন্টের মূল্যের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত করোনা টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
×
