দুর্গাপুরে মানববন্ধন

সোমেশ্বরী নদীর ভাঙন রোধের দাবি

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:১৮ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর ভাঙন রোধ ও বাড়িঘর রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কয়েকশ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তারা মিয়া, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, কুল্লাগড়া রামকৃষ্ণ মন্দির কমিটির সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, মিথিলা রংদী, সুমিত্রা মান্দা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভুলিপাড়া, বড়ইকান্দি ও কামারখালী এলাকায় প্রতি বছরই নদী ভাঙনের ফলে বসতবাড়ি, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও হাটবাজারসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের ফলে কামারখালী বাজারের প্রায় পুরো অংশই নদীগর্ভে হারিয়ে গেছে। তিনটি গ্রামের অর্ধশতাধিক পরিবারের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

নেত্রকোনা-১ আসনের সাংসদ মানু মজুমদার খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত