পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ০৩:৩১ এএম

পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০) মারা গেছেন। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাহেরা আক্তারের স্বামী ডা. মোস্তাফিজুর রহমান পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের অধীনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। তাহেরা ও মোস্তাফিজ দুজনেরই বাড়ি বগুড়ায়। তাদের বাসা ঢাকার বনানীতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত