মাগুরায় গতকাল শনিবার নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪ জন।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, শনিবার পাওয়া রিপোর্টে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আছেন জেলা জজের স্ত্রীসহ তার বাংলোতে কর্মরত ২ জন, সদর উপজেলা ও শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত অন্যজনের বাড়ি মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ জন। হোম আইসোলেশনে আছেন ২৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১ জন।
এ পর্যন্ত জেলার মোট ১ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১ হাজার ১২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
