বাগেরহাটে চিকিৎসক, ব্যাংকারসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
২৪ ও ২৫ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় স্বাস্থ্য বিভাগ। গতকাল রবিবার দুপুরে আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ নিয়ে জেলায় মোট ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দাস বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চিকিৎসক, ব্যাংকারসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
