কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল ওই এলাকার টুটুল সর্দারের ছেলে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমকেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে খেলছিল সামিউল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। এ সময় পরিবারের লোকজন পাশের ডোবার পানিতে সামিউলের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
