মদনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৮:০৭ এএম

ঈদের পরদিন থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কীটনাশক হাতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। এ খবর শুনে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।

গত রবিবার বেলা ১১টায় নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে প্রেমিক রুমেলের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। রুমেল ওই গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে।

জানা যায়, আট বছর আগে একটি বিয়ের অনুষ্ঠানে রুমেলের সঙ্গে পরিচয়ের পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর সম্প্রতি প্রেমিক রুমেলকে বিয়ের জন্য বলেন প্রেমিকা। প্রেমিকের পরিবার মেনে না নেওয়ায় প্রেমিকা রবিবার সকালে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন।

মদন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, মেয়েটি আত্মহত্যার চেষ্টা করায় জনপ্রতিনিধি হিসেবে সেখান থেকে তাকে আমার হেফাজতে রেখেছি।

মদন থানার এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে প্রেমিককে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত