গোপালগঞ্জে ব্যবসায়ী নরসিংদীতে শিশু খুন

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০১:৪২ এএম

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তার (১২) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত খসরু ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খসরু ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই হাসান ফকিরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তারের মরদেহ গতকাল দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের খামার শিমুলিয়া গ্রামের কলাবাগান থেকে উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমা উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত