এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১২:৫০ এএম

এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং পারপিচুয়াল বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

গতকাল বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, বন্ডটির বৈশিষ্ট্য হলো পূর্ণ অবসায়নযোগ্য, অরূপান্তরিত, অনিরাপদ, কুপন বিয়ারিং, পারপিচুয়াল বন্ড। যার কুপন হার ৯ দশমিক ৫০ থেকে ১২ দশমিক ৫০ শতাংশ।

এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত