গার্ডিয়ান লাইফের লিড প্লাটিনাম সার্টিফিকেট অর্জন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬ পিএম

ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল ‘ইউএসজিবিসি’ গার্ডিয়ান লাইফের গুলশান হেড অফিসকে লিড প্লাটিনাম সার্টিফিকেশনে পুরস্কৃত করেছে। ‘ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ লিড প্লাটিনাম সার্টিফিকেট অর্জন করেছে।

গত বুধবার গার্ডিয়ান লাইফ হেড অফিসে একটি সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনন্ত আহমেদ, ইন্টারন্যাশনাল গ্রিন বিল্ডিং এক্সপার্ট, লিড এপি (৫টি ক্যাটাগরিতে), ইউএসজিবিসি ফ্যাকাল্টি এবং ব্যবস্থাপনা পরিচালক, ৩৬০ টোটাল সল্যুশন লিমিটেড সার্টিফিকেটটি হস্তান্তর করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বীমা উন্নয়ন ও  নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক তপন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক সৈয়দ নাসিম মঞ্জুর। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আখতার হাসান উদ্দিন ও ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত