শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৪২ পিএম

বাড়ির কাছেই জমে থাকা বন্যার পানিতে ফুটেছিল শাপলা ফুল। তা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। গতকাল শুক্রবার সকালে রৌমারী উপজেলার পোড়ার চরে এ ঘটনা ঘটে।

দূর থেকে তাদের ডুবতে দেখে স্থানীয় লোকজন গিয়ে পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারা যাওয়া দুই শিশুর মধ্যে আমেনা খাতুনের বয়স ৮ বছর। আর জনি আক্তারের বয়স ৭ বছর। আমেনা খাতুনের বাড়ি শেরপুর জেলা শহরে। তার বাবার নাম আব্দুল আলিম। শিশুটি তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। আর জনি আক্তার পুড়ার চর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত