দুমকিতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১০:২১ পিএম

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাঙনকবলিত বাহেরচর এলাকার ক্ষতিগ্রস্ত শত শত গৃহহীন অসহায় পরিবারের নারী-পুরুষ-শিশুসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচরে পায়রা নদীর তীরে ১ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার, হুমায়ুন কবির সিকদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা যতদ্রুত সম্ভব ভাঙন প্রতিরোধে বাহেরচর এলাকায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত