বিরলে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশে বিএনপির কোনো চিহ্ন নাই

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:০৩ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘পত্রপত্রিকায় দেখলাম, মির্জা ফখরুল বলেছেন বিএনপিকে নাকি মাইনাস করার প্রক্রিয়া চলছে। তিনি বলছেন, মাইনাস করার প্রক্রিয়া চলতেছে! মির্জা ফখরুল তো জানেই না তারা বর্তমানে মাইনাস হয়ে গেছেন বাংলাদেশের রাজনীতি থেকে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো চিহ্নই নাই। কারণ বিএনপির সংসদ সদস্য হারুন সংসদে দাঁড়িয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবার নেতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার ষোলো কোটি মানুষের নেতা।’

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিরল উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোয়াইব হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত