বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। বাংলাদেশ ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়নি। বাংলার হিন্দু, বৌদ্ধ, মুসলমান এক কাতারে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
মাদারীপুরে গতকাল বুধবার সকালে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম জুম কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এতে সভাপতিত্ব করেন।
