এশিয়াটিক মাইন্ডশেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:৩৪ পিএম

আলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড গতকাল বৃহস্পতিবার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠানের কর্মীরা আলী যাকের অভিনীত নাটক ও তার নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, তাকে শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠসহ নানা কর্মসূচির মাধ্যমে এ দিনটি উদযাপন করেন। ‘পার্পল দিবস’ নাম দিয়ে কর্মীরা সবাই বিভিন্ন শেডের পার্পল কাপড় পরেন, আলী যাকেরের জীবনের নানা গল্প-কথায় মেতে ওঠেন এবং নানারকম মজার খাবারের সঙ্গে দিনটি পালন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভাকাক্সক্ষীরা ফুল নিয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ সফরে এসে আলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আসাদুজ্জামান নূর এবং ইরেশ যাকের, মোরশেদ আলমসহ অন্যরা এশিয়াটিক মাইন্ডশেয়ারের ছাদে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন সারা যাকের ও শ্রিয়া সর্বজয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত