খাদ্য নিরাপত্তা নিশ্চিত টেকসই কৃষির সম্প্রসারণ জরুরি : ড. সেলিম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০১:১৯ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন সম্প্রতি এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজিত খাদ্য নিরাপত্তায় করণীয় বিষয়ে ‘এসডিজি-২ জিরো হাঙ্গার’ শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রবন্ধে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে টেকসই কৃষি ব্যবস্থার সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির সহজলভ্য করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্টের দ্বিতীয় অভীষ্ট সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের জরিপ অনুযায়ী কাঙ্খিত লক্ষ্য অর্জনে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুধামুক্তি অর্জনের ইন্ডিকেটরগুলোর ফল আশানুরূপ নয়। বিশ্ব খাদ্য সংস্থার ২০১৯ সালের পরিসংখ্যান মতে, বাংলাদেশের ৩০ দশমিক ৫০ শতাংশ মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে। এছাড়া ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের জিরো হাঙ্গার কর্মসূচির সদস্য আশিক সায়েম। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত