চাইনিজ ভেজিটেবল রেসিপি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০১:৩২ পিএম

আজকাল অনেকেই বাড়িতেই চাইনিজ সবজি রান্না কেরে থাকেন। এই রেসিপি ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন মজাদার চাইনিজ ভেজিটেবল।

উপকরণ: পরিমাণ মতো বরবটি, গাজর মাঝারি সাইজ, পেঁপে মাঝারি সাইজ ১টা (গাজর এর মত বাঁকা করে), বাঁধাকপি- ৪ ভাগের এক ভাগ, মাশরুম- ৫-৬টি, ক্যাপসিকাম, ১টি বড়, কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ (১/২ কাপ পানিতে গুলে নিতে হবে), চিকেন (কুচি করা) বা প্রন- ১/২ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ- কুচি করা ১/২ কাপ, টেস্টিং সল্ট সামান্য, টমেটো সস সামান্য,

চিকেন স্টক বা গরম পানি- পরিমাণ মতো।

রান্না প্রণালি: পেঁয়াজ বাদে সব সবজি জুলিয়ান কাটে/ লম্বাভাবে কেটে নিন। পেঁয়াজ কিউব করে কেটে নিন।

ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদাভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্নফ্লাওয়ার মিক্সড করে নিলে সবজির রং ঠিক থাকে। সবুজ রং আর সবুজ হবে। (যে সবজির যে রং সেটা আরও গাড় হবে), সবজিগুলো আধা সেদ্ধ করে নিন।

এবার একটা প্যানে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাঁজতে হবে। হয়ে গেলে মুরগি দিয়ে ভাঁজতে হবে সঙ্গে সামান্য লবণ।

এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আর ১-২ মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নাড়তে হবে।

পরিমাণ মতো চিকেন স্টক বা গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে বা ৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিন।

এবার চিনি, সস ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত