সেভিয়ার সঙ্গে আজ কী করবে বার্সেলোনা?

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১২:৪৪ এএম

কোপা দেল রে’তে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু তাদেরই গত দুই মৌসুমে এই শিরোপা ঘরে তোলা হয়নি। এবারও শিরোপাটি হাতছাড়া হওয়ার শঙ্কায় কাতালানরা। এমনটা না হওয়ার একমাত্র উপায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়াকে হারানো। এজন্য প্রথম লেগের ০-২ গোলের ব্যবধান ঘোচাতে মেসিদের জিততে হবে অন্তত ৩-০ গোলে। টানা তিন ম্যাচ পর শনিবার স্প্যানিশ লিগে সেভিয়াকে হারানো বার্সা কি পারবে ‘অলিখিত ফাইনাল’ জিততে?

ট্রফিহীন শেষ করা গত মৌসুমে এই টুর্নামেন্টে আতলেতিকো বিলবাওয়ের কাছে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারে বার্সা। এর আগের মৌসুম অর্থাৎ ২০১৮-১৯ এর ফাইনালে গিয়ে শিরোপাস্বপ্ন ভাঙে দলটির। সেবার ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হারতে হয়। গত মৌসুমের ইউরোপাজয়ীর কাছে কোপা দেল রে’র এবারের সেমিফাইনালের প্রথম লেগে ০-২ গোলে হেরে যায় তারা ১১ ফেব্রুয়ারি।

প্রথম লেগ যদি সেভিয়ার আত্মবিশ্বাস হয়ে থাকে তবে বার্সা অবশ্যই সাম্প্রতিক ম্যাচে চোখ রাখবে। লা লিগায় এ সপ্তাহেই সেভিয়ার মাঠে গিয়ে গত হারের ব্যথা ভুলেছে কাতালানরা। তিন ম্যাচ পর হারিয়েছে সেভিয়াকে ২-০ গোলে। গোল করেছেন দেম্বেলে ও মেসি। এই জয় আত্মবিশ্বাসী করেছে কোচ রোনাল্ড কোম্যানকে, ‘ওই জয়ের পর আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারি। কিন্তু তবে আমরা এও জানি আমরা ০-২ গোলে পিছিয়ে আছি। শনিবারের চেয়েও ভালো খেলতে হবে আমাদের। অসম্ভব কিছুই নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত