বিনা মূল্যে বিক্রয় পরবর্তী সেবা দিবস চালু হওয়ায় ১৮.৯ শতাংশ এক্সেসরিজ বিক্রি বেড়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র।
গত বছরের নভেম্বর থেকে মাসের নির্দিষ্ট একটি দিনে বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতি মাসের তৃতীয় মঙ্গলবার বিনা মূল্যে সেবা দেওয়ার বিশেষ এ দিনটি উদ্যাপন করে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এদিন সারা দেশে ছড়িয়ে থাকা ভিভো অনুমোদিত ১৭টি সার্ভিস সেন্টারে বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা নিতে পারেন গ্রাহকেরা।
‘সার্ভিস ডের’ সফলতা তুলে ধরে ভিভো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ডিউক বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিভো সব কার্যক্রম পরিচালনা করে। সব ধরনের সুরক্ষাবিধি মেনে গ্রাহকদের উৎকৃষ্ট মানের সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের বিশেষ এ উদ্যোগের পর গ্রাহকদের কাছ থেকে যে উৎসাহমূলক সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত।’
তিনি জানান, অন্য দিনের তুলনায় বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা প্রাপ্তির দিনে এক্সেসরিজ বিক্রি বেড়েছে ১৮.৯ শতাংশ।
বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা প্রাপ্তির এ দিনে গ্রাহকেরা আরও কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। গ্রাহকদের এ সুবিধাগুলোও বিনা মূল্যে দিয়ে থাকে ভিভো। যার মধ্যে রয়েছে- সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম ইনস্টলেশন।
পাশাপাশি অরিজিনাল চার্জার, ইয়ারফোন, ডেটা কেবলের মতো এক্সেসরিজ কেনার ক্ষেত্রে এ দিন ১০ শতাংশ ছাড় পান গ্রাহকেরা।
